শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় দেয়াল ধসে রাফিউল্লাহ খান (রাফি)( ২১)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাফিউল্লাহ খান (রাফি) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর জব্বার খানের তৃতীয় ছেলে। এক বছর পূর্বে বিবাহ করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, ‘সংবাদ পেয়ে সোয়া ১টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। প্লাম্বিং মিস্ত্রী পাইপ নেয়ার জন্য ফ্লোরের ওপরের কিছু অংশের দেয়াল কেটে ফেলে। কাটা অংশের মধ্য দিয়ে মাথা ঠুকিয়ে কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়েন ওই শ্রমিক। ওই শ্রমিককে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার এসআই সজিব বলেন, ‘খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ঘটনাস্থলে যাই, তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শ্রমিকের মরদেহ থানায় নেয়া হয়েছে। অভিভাবকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।। আজ রাত ৯ টায় অনুমতি নিয়ে পোস্টমর্টেম ছাড়াই নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে, জব্বার খানের ছেলে রাফির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা