বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন

মোঃ নুরুজ্জামান খান (দুমকী-পটুয়াখালী)::

জীবনের সবচেয়ে নির্দয় মুহূর্তগুলো আসে এক অজানা ভয়ের আঁধার নিয়ে যখন আমরা কোনো আপনজনকে নিঃশ্বাসের প্রতিটি ধাপে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখি, অথচ কিছুই করার থাকে না আমাদের।

আজ সেই ভয়াল অনুভবের নাম ড. মোঃ জিল্লুর রহমান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য। জিল্লুর রহমান এই মুহূর্তে ঢাকার ইবনে সিনা হাসপাতালের (শংকর, ধানমন্ডি-২৭) আইসিইউতে (বেড নং ০৪) লাইফ সাপোর্টে রয়েছেন।

মধ্যরাতের নির্জনতায়, চোখের জলে, কাঁপা গলায় তওবার কালিমা পাঠ করিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সকল প্রচেষ্টা থেমে গেছে—এখন শুধু কান্না আর করুণ প্রার্থনা, আজ দুপুরে পবিপ্রবি’র এই শিক্ষককে দেখতে হাসপাতালে ছুটে যান

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, বিভিন্ন অনুষদের ডিনগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একজন মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক টান যে কত গভীর হতে পারে তা আজ চোখে দেখা গেল পবিপ্রবি পরিবারের অশ্রুসিক্ত উপস্থিতিতে।

এই মানুষটি শুধু একজন অধ্যাপক নন তিনি আমাদের জন্য অভিভাবকের মতো।
আজ বিকাল তিনটায় বসবে মেডিকেল বোর্ড। তখন জানা যাবে তাঁর পরবর্তী চিকিৎসা কী হবে।।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা