বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৬
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশালের উজিরপুরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত!

এস. লিখন (বরিশাল)::

বরিশালের উজিরপুরে একমাত্র ছেলে শাহনেওয়াজ শিমুলের ছুরকাঘাতে বাবা নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহ আলম খান (৬০)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

জানা গেছে, শাহ আলম খানের একমাত্র ছেলে শাহনেওয়াজ শিমুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। পরিবারের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে নেশাদ্রব্য গ্রহণ করেন। সকালে বাবার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন এবং টাকা নিয়ে নেশাদ্রব্য সেবনের বিষয়ে বকাবকি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চাকু দিয়ে বাবাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহ আলম খানের মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্ত ঘাতক শাহনেওয়াজ শিমুলকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করতে থানায় খবর দেয়।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্তকে আটক ও লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা