সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

দুমকী উপজেলায় মাদক বিরোধে ছুরির কোপ: আহত যুবক বরিশালে রেফার।

মোঃ নুরুজ্জামান খান (দুমকী -পটুয়াখালী)ঃ

মাদক সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জলিশা ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল ওই এলাকার শাহা শিকদারের ছেলে। অভিযোগ, তিনি স্থানীয় ইদ্রিস হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে একা ডেকে নিয়ে মাদকের তথ্য সে দুমকীতে কাউকে জানিয়েছে কিনা জানতে চান। রাসেল তা অস্বীকার করলে রবিউল পেটে ছুরি ঢুকিয়ে দেন—এমন দাবি আহতের পরিবারের।

‎গুরুতর জখম রাসেলকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতের পরিবারের সদস্যরা চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার পর আহত রাসেলের একটি ভিডিও সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি অভিযোগ করেন, রবিউল তাকে একা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় ছুরিকাঘাত করে।

অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই চিহ্নিত ও বিতর্কিত ব্যক্তি। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা