বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

ফাঁদ পেতে কুমির ধরলেন মানিকগঞ্জের এলাকাবাসী

বিজলী ডেস্ক::

মানিকগঞ্জের সদর উপজেলায় হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতি নদীর শাখা খাল থেকে একটি কুমির ধরেছেন এলাকাবাসী। এর আগে ওই শাখা নদীতে স্থানীয়রা কুমির দেখতে পান। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই কুমিরকে ফাঁদ পেতে ধরা হয়েছে।

‎শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯টায় দড়ি ও কাপড় দিয়ে চৌকিঘাটা এলাকা থেকে এই কুমিরকে ধরা হয়।

‎জানা গেছে, গত সাত দিন যাবৎ কুমিরটিকে ওই খালে বিচরণ করতে দেখা যায়। সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করায়, সমস্ত গ্রামবাসী দড়ি দিয়ে ফাঁদ পেতে এই কুমিরটিকে ধরে। খালটির আশপাশে জনবসতি থাকায় এলাকার মানুষজন কুমির দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে এলাকাবাসীর ধারণা এইখানে আরও কুমির রয়েছে‌।

‎এর আগে, ধুলশুড়া ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতে বিভিন্ন সময় এলাকাবাসী কুমির দেখতে পেয়েছেন। তবে ঠিক সেই কুমিরটি এটি কিনা তা নিশ্চিত নয়।

‎হাটিপাড়া এলাকার সাইদুল বলেন, কয়েকদিন যাবৎ এলাকার মানুষ বলাবলি করছিল কুমির নিয়ে। এমনকি কয়েকটি ভিডিও ধারণ করেছিল এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ‎এর আগে আশপাশের অনেক জায়গায় কুমির দেখা গেলে বন বিভাগের কর্মকর্তারা এসেছিল। তারা বলেছিল পানি শুকাইলে আসবে।

‎চৌকিঘাটা গ্ৰামের মুন্নু বলেন, আজকে যে কুমিরটিকে ধরা হয়েছে তা এর আগেও দেখা গেছে। আশপাশে বাড়িঘর থাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে বিশেষ কায়দায় কুমিরটিকে ধরা হয়েছে। কুমিরটি ধরে নিরাপদ স্থানে রেখে বন বিভাগকে খবর পাঠানো হয়েছে। তারা আসলেই এটিকে তাদের কাছে দেওয়া হবে।

‎হাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কুমিরটি এলাকার রাহাত নামে একজনের বাড়িতে আছে। গতকাল রাত থেকেই কুমির দেখতে স্থানীয়রা রাহাতের বাড়িতে ভিড় করছে। আজকে সকালেও অনেক লোকজনের ভিড় ছিল। কিছুক্ষণ আগে ঢাকা থেকে বন বিভাগের লোকজন এসে কুমিড়টিকে নিয়ে গেছে।

‎হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে হাটিপাড়া এলাকার স্থানীয়রা একটি কুমির ধরেছে। বিষয়টি জানার পরে আমরা ঢাকার টিমকে খবর দেই। পরে ঢাকার টিম এসে উদ্ধার হওয়া কুমিরটি নিয়ে গেছে।

তিনি আরও বলেন, মানিকগঞ্জ বন বিভাগ কুমিরটি বন্যপ্রাণি সংরক্ষণ ইউনিটের কাছে হস্তান্তর করেছেন। তারা এটিকে প্রথমে খুলনায় নিয়ে যাবে এবং সেখানে প্রাথমকিভাবে এই কুমিরের চিকিৎসা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এটি মিঠা পানির নাকি লোনা পানির কুমির। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা