বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৪
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

চলতি মৌসুমে ১৫ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা

বিজলী ডেস্ক::

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমেছে। কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। আর এই শীত মৌসুমে খেজুর গাছ থেকে সুস্বাদু রস আহরণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা। আর কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে খেজুর গুড়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এটি চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। আগামী দুদিন তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, শীত নামতেই ব্যস্ত সময় পার করছেন মৌসুমি খেজুর গাছিরা। তারা ইতোমধ্যে গাছে নল বসানোর কাজ শুরু করেছেন। কয়েকদিনের মধ্যে বাজারে উঠবে তাজা খেজুর রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদরের দীননাথপুর গ্রামের তরুণ চাষি সাদ্দাম হোসেন বলেন, খেজুর গাছ তোলা এখন তাদের পারিবারিক পেশা। আমার বাপ-দাদারা খেজুরের গাছ তুলতো, এখন আমি সেই কাজ করছি। এ বছর আমার একশ খেজুর গাছ আছে। অল্প কিছু দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে। অন্য বছরের মতো এবারও গুড় দেশের জেলায় এবং দেশের বাইরে পাঠাব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা