বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

বরিশালের পেশাদার ৩৫ সংগঠনের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি::

বরিশালে কর্মরত ৩৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এসময় উপস্থিত ছিলেন ৩৫ সংগঠনের নেতা সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, শেখ শামিম, তরিকুল ইসলাম, এস এম আলামিন, বেলাল সিকদার, এস আলাল, সৈয়দ জানে ্আলম লিখনসহ অর্ধ শতাধিক সাংবাদিক।

মতবিনিময় সভায় বরিশালের সংবাদমাধ্যম অঙ্গনের বিভিন্ন সমস্যা, তথ্য অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা, সাংবাদিকদের কল্যাণ ও প্রশাসনের সঙ্গে সমন্বিত যোগাযোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।”

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার, তথ্যপ্রবাহে সহজতা এবং সংবাদপেশার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা