বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৯
শিরোনাম :
তালাশ বিডি’র রিপোর্টার আসলামকে হত্যার হুমকি দেয়ায় পেশাদার সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ শীতে কাঁপবে উত্তরের জনপদ; তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে আপিল বিভাগ আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা খোঁজ নিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের গাড়িতে করে ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া- বললেন আমি গর্বিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা

বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী কারাগারে

বিজলী ডেস্ক::

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে দায়ের হওয়া একটি মামলায় বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

এদিন আসামি সুলতানুল আলম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, বন বিভাগের দাগনভূঞা সামাজিক বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী ১৯৯০ সালে বন বিভাগের নার্সারি প্রকল্পে প্ল্যান্টেশন সহকারী হিসেবে অস্থায়ীভাবে যোগ দেন। ২০০০ সালে তাঁর চাকরি স্থায়ী হয় এবং পরে পদোন্নতি পেয়ে বর্তমানে ফেনীর দাগনভূঞায় কর্মরত আছেন।

২০২৩ সালের ১৬ এপ্রিল দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে সুলতানুল আসামি করে মামলাটি করেছিলেন। তদন্ত শেষে গত ১২ মার্চ চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সুলতানুল আলম চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে তার নামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৭ লাখ ৩৭ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। এছাড়া, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি আরও ১ লাখ ৬১ হাজার টাকার সম্পদ গোপন করেন।

দুদক চট্টগ্রামের আইনজীবী মো. রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। কিন্তু আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা