বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল শাখার শিক্ষার্থী-অভিভাবক সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠান ’২৫

বরিশাল প্রতিনিধি:

বরিশালের সনামধন্য নার্সিং ভর্তি কোচিং -গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল শাখার উদ্যোগে বর্নিল আয়জনের মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবক সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর , শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানস্থল ছিল ফুলে সাজানো ব্যানার ও আকর্ষণীয় মঞ্চে সুশোভিত। এতে অংশ নেন প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, বর্তমান ও নবীন শিক্ষার্থীরা। নতুনদের স্বাগত জানাতে আয়োজন করা হয় পরিচিতি পর্ব, দিকনির্দেশনা সেশন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে মুক্ত আলোচনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং, বরিশাল শাখার ব্যবস্থাপনা পরিচালক বি.এম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা আক্তার (সাবেক সেবা-তত্ত্বাবধায়ক,শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল) , উপদেষ্টা -গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল শাখা, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের একাডেমিক পরিচালক অধ্যাপক সুদীপ কুমার নাথ, উপদেষ্টা- গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল শাখা, জনাব পারভিন আক্তার, নার্সিং সুপারভাইজার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আনোয়ারা বেগম নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহাদী সাগর সহ আরো নার্সিং ইন্সট্রাক্টরগন উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল এবিএনসি কালচারাল ক্লাবের সভাপতি সৌরভ হালদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্ডিয়ান নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং বরিশাল শাখার পরিচালক নাসিম খান।

অতিথিরা বলেন, নার্সিং পেশা মানবসেবার অন্যতম মহৎ ক্ষেত্র। দক্ষতা ও সঠিক প্রশিক্ষণ শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে।
নবীন শিক্ষার্থীরা এমন উদ্যোগকে অনুপ্রেরণাদায়ী উল্লেখ করে বলেন, নতুন পথচলার শুরুতে এ আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা