শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার চলছে

বিজলী ডেস্ক::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলা কলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

কনভেনশন হল ঘুরে দেখা যায়, শ খানেক মানুষ অপেক্ষা করছেন সাক্ষাৎকার দিতে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কিছু সময় পরপর তাদের ডেকে নেওয়া হচ্ছে সাক্ষাৎকারের জন্য। সাক্ষাৎকার শেষে তাদের উচ্ছ্বসিত হয়ে সেলফি বুথে সেলফি তুলতে দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ পর্যন্ত সারা দেশের ১৪৮৪ জন মনোনয়নপ্রত্যাশীকে দু’দিনের এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ– এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা