মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৮
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বরিশাল এনএসআই ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ঝাটকা ইলিশ আটক

বেলাল হোসেন সিকদার::

কুয়াকাটা থেকে ঢাকায় ঝাটকা পাচারের সময় বরিশাল নগরীতে যাত্রীবাহী দুইটি বাস থেকে বিপুল পরিমাণ ঝাটকা আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে বরিশাল জেলা এনএসআই ও বরিশাল মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ ঝাটকা মাছ আটক করে।

জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর কাশিপুর বাজার এলাকায় রাত দুইটার দিকে কুয়াকাটা থেকে ঢাকাগামী দুইটি বাস থেকে ৪৮০ কেজি পরিমাণ ঝাটকা আটক করে উদ্ধার করা হয়।

জব্দকৃত মাছগুলো বরিশাল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন এর উপস্থিতিতে নগরীর সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) এর আওতাধীন ০৬ টি সংস্থায় বিতরণ করা হয়।

বরিশাল জেলা মৎস্য অফিসার বলেন এনএসআই বরিশাল জেলা এর তথ্য মতে আমরা গত শুক্রবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঝাটকা ইলিশ মাছ আটক করি। ঝাটকা সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার তা আমরা করব এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া যাবে না।

বরিশাল এনএসআই ও মৎস অধিদপ্তরকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল কারণ এভাবে যদি অভিযান চলতে থাকে তাহলে অবৈধ মাছ শিকারীরা আর ঝাটকা ইলিশ স্বীকার করবে না যার ফলে ইলিশ মাছ অনেক গুনে বেড়ে যাবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা