মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

খাগড়াছড়ি জেলা বিএনপির কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বিজলী ডেস্ক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির ঘোষিত ডোর-টু-ডোর ক্যাম্পেইন, রাজনৈতিক কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণাসহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার গতকাল নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাতে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা এবং বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে একাত্মতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পানছড়ি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা