মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৭
শিরোনাম :
ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ বরিশালে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমান বেহুন্দি জাল ধ্বংস

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে ; হাজী জসীম উদ্দিন

বিজলী ডেস্ক::

আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে-এমন এক বক্তব্য ভাইরাল হয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনের।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হাজী জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়, আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনারা ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন কেউ একজন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ওই বক্তব্যের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি মোবাইল সংযোগ কেটে দেন দেন। অনেকক্ষণ অপেক্ষা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ক্ষুদে বার্তা দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ঢাকা পোস্টকে বলেন, বক্তব্যটি আমি এখনও দেখিনি। তিনি যদি এমন কথা বলে থাকেন তবে এই বক্তব্য বিএনপি সমর্থন করে না। সংগঠন বিরোধী কোনো কথা হলে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা