বিজলী ডেস্ক::
শুভ জন্মদিন নুর মোহাম্মদ! আজ ৩ জানুয়ারি ২০২৬, সাংবাদিক মাছুদুর রহমান আসলাম’র পুত্র নুর মোহাম্মদের ৭ম জন্মদিন। আজকের এই আনন্দঘন মুহূর্তে বিজলী বার্তা পরিবারের পক্ষ থেকে তার জন্য রইলো একরাশ ভালোবাসা ও শুভকামনা।
বাবা-মায়ের পক্ষ থেকে:
২০১৯ সালের আজকের এই দিনে সাংবাদিক মাছুদুর রহমান আসলাম ও সাথী দম্পতির ঘর আলো করে এসেছিলে তুমি। আমাদের জীবনের সকল ক্লান্তি দূর করার অমূল্য উপহার তুমি, বাবা। আজ তোমার ৭ম জন্মদিনে মহান আল্লাহর দরবারে দোয়া করি—তুমি যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হও এবং সারা জীবন এমন হাসিখুশি থেকো। শুভ জন্মদিন প্রিয় পুত্র!
দাদি, ফুপি, চাচা ও চাচির পক্ষ থেকে:
আমাদের পরিবারের চোখের মণি নুর মোহাম্মদের আজ জন্মদিন। দাদি, ফুপি, ছোট চাচা ও ছোট চাচির পক্ষ থেকে তোমার জন্য রইলো অনেক অনেক দোয়া। তোমার জীবনের প্রতিটি দিন কাটুক অনাবিল আনন্দে আর আগামীর নতুন নতুন স্বপ্নে।
বোনদের (আয়শা, আরিবা ও ফাবিয়া) পক্ষ থেকে:
আমাদের আদরের নুর মোহাম্মদকে জন্মদিনের অনেক অনেক ভালোবাসা! আয়শা আপু, আরিবা আপু আর ফাবিয়া আপুর পক্ষ থেকে তোমার জন্য রইলো অনেক অনেক চকোলেট আর শুভকামনা।
নানু বাড়ি (নানু, বড় মামা, ছোট মামা ও খালামণি) থেকে:
নানু, বড় মামা, ছোট মামা এবং বড় খালামণির পক্ষ থেকে নুর মোহাম্মদের জন্মদিনে অনেক অনেক দোয়া। আমাদের আদরের ভাগ্নে বড় হয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করুক, এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।
শুভ জন্মদিন নুর মোহাম্মদ! তোমার ভবিষ্যৎ হোক আলোয় ঘেরা। বাবা: মাছুদুর রহমান আসলাম, মা: সাহিদা আক্তার সাথী।