শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

সীমান্ত এলাকায় বেকার যুবসমাজকে স্বাবলম্বী করায় ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন ব্যতিক্রম উদ্যোগ

বিজলী ডেস্ক::

সীমান্ত এলাকায় বেকারত্ব দূর করে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং সীমান্তবর্তী মানুষের আস্থা অর্জনে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকার যুবক-যুবতীদের নিয়ে সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করছে ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যেই সীমান্ত এলাকায় ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে মোট ২৭ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মধ্যে কড়িয়া এলাকার ১০ জন এবং ভুটিয়াপাড়া এলাকার ১৭ জন যুবক-যুবতী রয়েছেন। এই প্রশিক্ষণ কেন্দ্র সীমান্ত এলাকাকে একটি আলোকিত ও দক্ষ মানবসম্পদসমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বিজিবি সীমান্তে অপরাধ দমনে যেমন কঠোর অভিযান পরিচালনা করছে, তেমনি সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। এক সময় কড়িয়া এলাকা চোরাচালানপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। তবে যারা অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে আসতে চান, তাদের জন্য বিজিবির সহযোগিতা অব্যাহত রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্তবর্তী বেকার যুবক ও ছাত্র-ছাত্রীদের জীবনমান উন্নয়নে ‘সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ একটি প্রশংসনীয় উদ্যোগ। বেসামরিক পরিমণ্ডলেও এটি ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র সীমান্তে চোরাচালান ও মাদক পাচার হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলছে বলে এলাকাবাসীর অভিমত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ট্রেনিং সেন্টার যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করে স্বাবলম্বী করতে এবং বিজিবিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি এনে আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জুলাই রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপি এলাকার ধলাহার ইউনিয়ন পরিষদে স্থাপিত সীমান্ত ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা