শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতকে একবার সুযোগ দিন: অধ্যাপক আব্দুল জব্বার

কাজিরহাট (বরিশাল) প্রতিনিধি:
দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা-কাজীরহাট) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ব্রিজ বাজারে জামায়াতে ইসলামীর নবনির্মিত ক্লাব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, “বাংলাদেশ আজ দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। সমাজ আজ এক পচনশীল অবস্থায় রূপ নিয়েছে, যেখানে ন্যায়বিচার ও ভালো কাজের সুযোগ সংকুচিত হয়ে পড়ছে।”

জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা বিগত দিনে বড় দলগুলোকে একাধিকবার ক্ষমতায় দেখেছেন। কিন্তু তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারেনি বরং সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মাত্র একবার সুযোগ দিয়ে দেখুন। আমাদের একবার দায়িত্ব দিন, আমরা দেখিয়ে দেব কীভাবে একটি সুন্দর, নিরাপদ এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হয়।”

যুবসমাজের নৈতিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “বর্তমানে প্রকাশ্যে মদ, গাঁজা, জুয়া ও মাদকের মতো মরণনেশা ছড়িয়ে পড়ছে। এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে একমাত্র ইসলামী আদর্শের প্রতিফলন প্রয়োজন।”

২নং লতা কাজীরহাট থানা জামায়াতের আমীর মাওলানা মো. আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজ সংস্কার ও ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। পরে ফিতা কেটে নবনির্মিত ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা