শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন

বিজলী ডেস্ক::

দুদিনের সফরসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) উত্তরবঙ্গের ৮ জেলায় নির্বাচনী সভা করবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, আগামীকাল ২২ জানুয়ারি ঢাকা ১৫-আসনে জনসভা করবেন জামায়াত আমির। এরপর ২৩ জানুয়ারি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন।

অ্যাডভোকেট জোবায়ের আরও বলেন, ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান, এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন। এরপর আগামী ২৫ জানুয়ারি (রোববার) বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন তিনি।

জামায়াত জোটের অবশিষ্ট ৪৭ আসন নিয়ে জানতে চাইলে জামায়াতের এই সহকারী সেক্রেটারি বলেন, আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে একটা ঘোষণা দিতে পারব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা