বিজলী ডেস্ক::
দোয়া-মোনাজাত ও লিফলেট বিতরণের মাধ্যমে বরিশালের ৬টি আসনের প্রার্থীরা নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। বৃহস্পতিবার পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
এরমধ্যে সকাল ৬ টায় বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে নির্বাচনী এলাকায় ফিরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ গত ১৫ বছরে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
এ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিস্কৃত বিএনপি ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে।
বরিশাল-২ আসনের বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ প্রার্থী, বরিশাল-৩ আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন, এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ, আলহাজ গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া প্রচারনা শুরু করেছেন। বরিশাল-৪ বিএনপি প্রার্থী রাজীব আহসান উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন। এছাড়াও এ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ এছাহাকসহ জামায়াত প্রার্থী প্রচারনা শুরু করেছেন।
বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল-৫ আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার দলীয় কার্যালয়ের সামনে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রচারনা শুরু করেন। এ সময় সরোয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ন। ভোটকে নস্যাৎ করা যাবে না।
ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় ভোট চাইলেন বরিশাল-৫ আসনের প্রার্থী ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। নির্বাচিত হলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন প্রনয়ন করবেন জানিয়ে বলেন, অন্যায়-অবিচার ও দুর্নীতির মুল উৎপাটন করবো। দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না জানিয়ে বলেন, আমরা দুর্নীতিকে একেবারে নির্মুল করে ফেলবো।
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্ত্তী। এ সময় তিনি বলেন, যারাই পরিবর্তন চায়, দুর্নীতি লুট পাটের ব্যবস্থার পরিবর্তন চায়। তারাই মই মার্কায় ভোট দেবেন।
বরিশাল-৬ আসনের বিএনপির প্রার্থী আবুল হোসেন খানসহ ৬ প্রার্থী প্রচারনা শুরু করেছেন।