সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’: ৩৬ দফায় নতুন বাংলাদেশের অঙ্গীকার

এস. লিখন (ঢাকা) ::
‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম এই শরিক দলটি তাদের এই ইশতেহারকে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ হিসেবে অভিহিত করেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬ দফার এই ইশতেহার পাঠ করেন দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ কূটনৈতিক কোরের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইশতেহারের উল্লেখযোগ্য ৩৬ দফা নিচে তুলে ধরা হলো:
১. বিচার ও সুশাসন:
জুলাই গণহত্যা ও ফ্যাসিবাদের বিচার: জুলাই অভ্যুত্থান, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড ও গুম-খুনসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল ও ‘ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন’ গঠন।
হিসাব দাও পোর্টাল: মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু।
স্বাধীন কমিশন: জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সময়বদ্ধ স্বাধীন কমিশন এবং সংখ্যালঘু নিপীড়ন রোধে মানবাধিকার কমিশনের বিশেষ সেল গঠন।
২. রাষ্ট্র সংস্কার ও প্রশাসন:
আমলাতন্ত্রের আধুনিকায়ন: সরকারি চাকরিতে শতভাগ পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি এবং ল্যাটারাল এন্ট্রি চালু। প্রতি ৩ বছর অন্তর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পে-স্কেল হালনাগাদ। ইমাম-মুয়াজ্জিনদের পে-স্কেলে অন্তর্ভুক্তি।
ভোটাধিকার ও তরুণদের অংশগ্রহণ: ভোটাধিকারের বয়স ১৬ বছরে নির্ধারণ এবং তরুণদের জন্য ‘ইয়ুথ সিভিক কাউন্সিল’ গঠন।
এক কার্ডে সব সেবা: এনআইডি কার্ডকেই সব সরকারি সেবার একমাত্র মাধ্যম হিসেবে গড়ে তোলা।
৩. অর্থনীতি ও কর্মসংস্থান:
লক্ষ্যমাত্রা: আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং বার্ষিক ১৫ লাখ দক্ষ কর্মী বিদেশে প্রেরণ।
মজুরি ও সুরক্ষা: জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ এবং বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন চালু।
বিনিয়োগ ও চাদাবাজি রোধ: ব্যবসায়িক ব্যয় কমাতে রাজনৈতিক চাঁদাবাজি বন্ধে ৯৯৯-এর মতো বিশেষ হটলাইন ও জিরো টলারেন্স নীতি।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা।
ঋণখেলাপিদের শাস্তি: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত ও রাজনৈতিক অধিকার খর্ব করা।
৪. শিক্ষা ও স্বাস্থ্য সংস্কার:
শিক্ষা: শিক্ষা সংস্কার কমিশন গঠন, স্নাতক পর্যায়ে ৬ মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ৫ বছরে ৭৫ শতাংশ এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ।
স্বাস্থ্য: উত্তর ও দক্ষিণ বঙ্গে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন (মেডিকেল ট্যুরিজম বিকল্প) নির্মাণ। এনআইডিভিত্তিক ‘ডিজিটাল হেলথ রেকর্ড’ ও ‘ন্যাশনাল হেলথ ইনস্যুরেন্স’ চালু।
জরুরি সেবা: জিপিএস-ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস ও প্রতি জেলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ নিশ্চিতকরণ।
৫. নারী ও সামাজিক সুরক্ষা:
নারী ক্ষমতায়ন: সংসদে ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা। পূর্ণ বেতনে ৬ মাস মাতৃত্বকালীন ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি।
পণ্য সরবরাহ: টিসিবির কার্ডের পণ্য ট্রাকের বদলে নিবন্ধিত মুদি দোকান থেকে সংগ্রহের ব্যবস্থা।
আবাসন: পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা ওয়াকফ সুকুক ভিত্তিতে সামাজিক আবাসন প্রকল্প।
৬. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক নীতি:
ডিজিটাল পোর্টাল: প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিস পোর্টাল এবং বিমানে ‘রিমিত মাইলস’ (RemitMiles) সুবিধা।
সার্বভৌমত্ব ও পানি বণ্টন: ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা এবং শেখ হাসিনাসহ অপরাধীদের প্রত্যর্পণে কঠোর কূটনৈতিক অবস্থান।
রোহিঙ্গা সংকট: আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে মানবিক সমাধান।
৭. পরিবেশ, কৃষি ও প্রতিরক্ষা:
পরিবেশ: দূষণকারী ইটভাটা বন্ধ এবং ২৫ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন।
কৃষি: কৃষকের মোবাইলে সরাসরি ভর্তুকির ক্যাশব্যাক প্রদান এবং খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করতে দেশীয় বীজ সংরক্ষণ।
প্রতিরক্ষা: সশস্ত্র বাহিনীর জন্য রেগুলার ফোর্সের দ্বিগুণ ‘রিজার্ভ ফোর্স’ তৈরি এবং সেনাবাহিনীতে ইউএভি (ড্রোন) ব্রিগেড ও সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করা।
এনসিপির ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও মেধা পাচার রোধে (রিভার্স ব্রেন ড্রেইন) বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলটির দাবি, এই ৩৬ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি প্রকৃত বৈষম্যহীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা