শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর: মাত্র ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। এছাড়া যাওয়া-আসা মিলিয়ে রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৪২,০০০ টাকা।
বাংলাদেশে আসার সময়: ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত।
সৌদিতে ফেরার সময়: ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, হজ ফ্লাইটের সময় আগে বিমানগুলো একমুখী ফাঁকা আসত। এখন সেই ফাঁকা ফ্লাইটে প্রবাসীদের আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে প্রায় ৮০ হাজার প্রবাসী উপকৃত হবেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি লাভ করতে পারবে।

এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি সতর্ক করে বলেন, অতীতে সঠিক তদারকির অভাবে অনেক উদ্যোগ ভেস্তে গেছে। তাই এই বিশেষ সুবিধা যেন প্রবাসীরা কোনো ভোগান্তি ছাড়াই পায়, তা নিশ্চিত করতে হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা