সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল ওষুধসহ যুবক গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে নামি ওষুধ কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে নকল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আরিফ আলী (২৮)। তিনি পবা থানার বড়গাছী গ্রামের আক্কাস আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভূমি অফিসের সামনে মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে নকল ওষুধের কারখানার সন্ধান পায় ডিবি। অভিযানে আরিফ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে।

অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে:
৫৭৫টি এমিস্ট্যাট (Emistat 8mg/4ml) লেবেলযুক্ত অ্যাম্পুল।
২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের অ্যাম্পুল।
২৫টি নিওপেনেম (NEOPENEM 1g) লেবেলযুক্ত ইনজেকশন।
৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি)।
৫০টি ওরিসেফ (Oricef 1g) ইনজেকশনের নকল লেবেল।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামিরা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মতো নামি প্রতিষ্ঠানের নকল লেবেল ব্যবহার করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা