সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৪
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

ইসিতে তথ্য বিপর্যয়: কার্ডের আবেদন করা ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস!

নিজস্ব প্রতিবেদক ::
নির্বাচন কমিশনের (ইসি) অনলাইন সিস্টেমে বড় ধরনের ত্রুটির কারণে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ইসির নির্ধারিত ওয়েবসাইটে কারিগরি ত্রুটির ফলে আবেদনকারী সাংবাদিকদের এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও ব্যক্তিগত নথিপত্র জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকারের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে গত বৃহস্পতিবার নাসির উদ্দিন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে সিদ্ধান্ত পরিবর্তনের আগেই প্রায় ১৪ হাজার সাংবাদিক ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে (pr.ecs.gov.bd) আবেদন সম্পন্ন করেছিলেন।
শনিবার বিকেল ৪টার দিকে দেখা যায়, যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করলেই হোম পেজে ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা দেখতে পাচ্ছেন। সেখানে আবেদনকারীর নাম, এনআইডি নম্বর ও মোবাইল নম্বরসহ পুরো আবেদনপত্রটি ডাউনলোডের অপশন চলে আসে। এতে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ে। তবে বিষয়টি জানাজানির কিছুক্ষণ পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়।
এই নজিরবিহীন তথ্য ফাঁসের বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অনলাইন সিস্টেমটি গতকাল (শুক্রবার) বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ কীভাবে এটি সবার জন্য উন্মুক্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। পরে তিনি জানান, “বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তি সাময়িকভাবে সাইটটি ওপেন করেছিলেন। বর্তমানে ওয়েবসাইটটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।”
উল্লেখ্য, সাংবাদিক সংগঠনগুলোর সাথে আলোচনা না করেই অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছিল ইসির জনসংযোগ শাখা। এর প্রতিবাদে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে আল্টিমেটাম দেন। তোপের মুখে ইসি গত বৃহস্পতিবার অনলাইন পদ্ধতি বাতিল করে আগের ম্যানুয়াল পদ্ধতিতে কার্ড দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু সেই অনলাইন সিস্টেম থেকেই এখন হাজার হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা