শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
দক্ষিণাঞ্চলের সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল বাণী’ ও ‘আপডেট নিউজ২৪’ এর সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা মরহুম আমিন উদ্দিন হাওলাদার এবং মাতা মরহুমা রিজিয়া বেগম।
প্রায় দুই যুগ ধরে সাংবাদিকতা পেশায় জড়িয়ে থাকা মামুন-অর-রশিদ বরিশালের গণমাধ্যম অঙ্গনে এক পরিচিত ও অত্যন্ত বিনয়ী মুখ। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই মানুষটি তাঁর দীর্ঘ পথচলায় বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘বর্তমান’ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ এবং ‘দক্ষিণাঞ্চল’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিক মহলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বর্তমানে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের (বিডিইউজে) দপ্তর সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—২০১৪ সালে ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’, ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’।
ব্যক্তিগত জীবনে মামুন-অর-রশিদ ২০০৬ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি সম্পন্ন করেন। সাত ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সাংসারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও মনোযোগী; বিশেষ করে সংবাদ, ছোটগল্প ও রম্য রচনা লিখে তিনি পাঠকদের কাছে সমাদৃত।
তাঁর এই শুভ জন্মদিনে ‘বিজলী বার্তা’ পরিবার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জন্মদিনের বিশেষ এই দিনে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা