বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণমালা কিন্ডারগার্টেনের চেয়ারম্যান অপু চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসনেয়ারা বানু, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোসাঃ জাকিয়া বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ কাজী এনায়েত ও মোঃ আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দিনব্যাপী শিক্ষার্থীদের নানন্দিক ক্রীড়া শৈলী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।