সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৪
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ৪ ফেব্রুয়ারি
দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠ ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নৌপথ ও সড়কপথে বরিশাল বিভাগের ৬ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন আর ধানের শীষের প্রতীক নিয়ে খণ্ড খণ্ড মিছিলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থল ঘিরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো মাঠ সাজানো হয়েছে দলীয় রঙে। স্লোগান আর মিছিলে মুখরিত হয়ে আছে গোটা শহর। বুধবার দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। গতকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে তারা পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দিতে প্রস্তুত।”
ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দূর-দূরান্তের নেতাকর্মীরা। পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসা স্বেচ্ছাসেবক দল কর্মী মজিবর মোল্লা জানান, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে তিনি ভোর ৫টায় নৌপথে রওনা দিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। ঝালকাঠির ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, “দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।” সমাবেশে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। চরকাউয়া থেকে আসা মহিলা দল কর্মী নাজমা বেগম জানান, সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশের প্রত্যাশায় তারা এই সমাবেশে যোগ দিয়েছেন।
রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে বরিশালে এক ধরনের রাজনৈতিক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন তাদের মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিকেল নাগাদ সমাবেশস্থল ছাড়িয়ে শহরের প্রধান সড়কগুলোতেও লোকসমাগম ছড়িয়ে পড়বে বলে ধারণা করছেন আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী কাজ করছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা