সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৭
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

কাজিরহাট থানার যুবদলের নেতা কামাল হাওলাদারের বড় চাচা মকবুল হাওলাদার ইন্তেকাল করেছেন

বরিশাল, কাজির হাট (মোঃ জুনায়েত হোসেন)::

​বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদারের বড় চাচা মোঃ মকবুল হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
​১১ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, বিকাল ৫:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২০ বছর। তিনি ২ নং লতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরসন্তোষপুর গ্রামের মৃত্যু গ্রহণ করেন, তার পিতার নাম সমেদ আলী হাওলাদার সুযোগ্য পুত্র ছিলেন।
​পারিবারিক সূত্রে জানা যায়, মকবুল হাওলাদার অত্যন্ত সৎ, পরোপকারী এবং ধার্মিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। এলাকার গরিব-দুঃখী মানুষের বিপদে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​তাঁর ভাতিজা, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার শোক প্রকাশ করে বলেন, “আমার চাচা একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি জীবনে কখনো কারো ক্ষতি করেননি, বরং সাধ্যমতো মানুষের উপকার করার চেষ্টা করেছেন। তিনি সৎ ও নীতিবান মানুষ ছিলেন।”
​কামাল হাওলাদার তাঁর চাচার রুহের মাগফিরাত কামনায় এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁকে ‘জান্নাতুল ফেরদৌস’ নসিব করার জন্য প্রার্থনা করেছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা