শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

বিএনপির প্রতিকূল সময়ে রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্ররাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন রাকিব গাজী। নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক এই আহ্বায়ক দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় থেকে নিজের অবস্থান সুসংহত করেছেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশ পরিচালনার ইতিহাসে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে নাম লেখান রাকিব গাজী। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির জন্য সময়টি ছিল অত্যন্ত কঠিন। তবে দমন-পীড়ন ও প্রতিকূলতা উপেক্ষা করেই তিনি রাজনীতিতে সক্রিয় হন।

রাজনীতিতে আসার পর থেকেই তাকে নানা চড়াই-উতরাই পার করতে হয়েছে। বিভিন্ন সময়ে হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম থেকে তিনি পিছিয়ে যাননি বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। ২০০৮ সালের পর থেকে ক্ষমতার পালাবদলে যখন অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, তখনো তৃণমূল পর্যায়ে যোগাযোগ ও সাংগঠনিক সক্রিয়তা বজায় রেখেছিলেন তিনি।

রাকিব গাজীর সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া যায় ২০১৬ সালের পর থেকে। সে সময় তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন এবং ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে ভূমিকা রাখেন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের জনপ্রিয়তা বৃদ্ধি ও কলেজ শাখাকে সুসংগঠিত করতে তাঁর সক্রিয় অংশগ্রহণ দলীয় মহলে প্রশংসিত হয়।

তাঁর এই নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তাকে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়। ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৫ বছর তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী বা নীতিভ্রষ্ট কোনো অভিযোগ ওঠেনি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। স্বচ্ছ ভাবমূর্তি ও আদর্শিক অবস্থানের কারণে সাধারণ ছাত্রনেতা ও তৃণমূল কর্মীদের কাছে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সহকর্মীদের মতে, দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে টিকিয়ে রাখা এবং আদর্শে অবিচল থাকা রাকিব গাজীকে আগামীর রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। ত্যাগ ও সাংগঠনিক দৃঢ়তার মধ্য দিয়ে ছাত্ররাজনীতিতে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ঝালকাঠি জেলা ছাত্রদলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা