শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি

ঝালকাঠি (সদর ও নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (এমপি)।
সোমবার( ৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে পুড়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে তিনি দেখা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।
এসময় সাথে ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এরপর তিনি একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা