শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বাকেরগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্বপ্নের গোমা সেতুর উদ্বোধন

বাকেরগঞ্জ প্রতিনিধি | ১৭ মার্চ ২০২৬
বাকেরগঞ্জ: বরিশাল ও পটুয়াখালী জেলার সংযোগস্থলে রাঙামাটি নদীর ওপর নির্মিত বহু প্রতীক্ষিত গোমা সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেতুর শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এর মাধ্যমে বাকেরগঞ্জের পূর্বাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের দ্বার উন্মোচিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশালের লক্ষ্মীপাশা-দুমকী সড়কের ১৪তম কিলোমিটারে নির্মিত এই সেতুর ফলে বাকেরগঞ্জ ও দুমকী উপজেলার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আগে যেখানে দুটি ফেরি পার হয়ে যাতায়াত করতে হতো, এখন গোমা সেতু চালু হওয়ায় সেই ভোগান্তির অবসান ঘটল। ঈদের ঠিক আগমুহূর্তে সেতুর এই উদ্বোধনকে স্থানীয় বাসিন্দারা বড় ‘ঈদ উপহার’ হিসেবে দেখছেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রায় ২৮৩ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার ও স্টিল ট্রাস সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা। ২০১৭ সালে একনেক সভায় অনুমোদনের পর নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানো হয়, যার ফলে নির্মাণ ব্যয়েও পরিবর্তন আসে। সেতুর মূল কাঠামোর পাশাপাশি ১.৯০ কিলোমিটার সংযোগ সড়ক এবং নদীভাঙন রোধে শক্তিশালী নদী শাসন ও স্লোপ প্রোটেকশনের কাজও সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “এই সেতুটি কেবল যোগাযোগের পথ নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় কৃষিপণ্য ও মাছ দ্রুততম সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো সম্ভব হবে।”
বরিশাল জেলা সওজ-এর নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উদ্বোধনের পরপরই সেতুটি সব ধরণের যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতকে আরও আনন্দদায়ক করবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা