শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বিচারহীনতার ১০০ দিন: নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি) :
ঝালকাঠির নলছিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের ১০০তম দিনে তার স্মৃতিকে ধরে রাখতে এবং বিচার নিশ্চিতের দাবিতে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’।
শনিবার (২৮ মার্চ) বিকাল ৪টায় নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শহীদের বোন মাসুমা হাদির হাত ধরে এই প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রকৃত সংস্কৃতি সংরক্ষণ, ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনকালে শহীদের বোন মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, “ওসমান হাদির শাহাদাতের পর তার কণ্ঠস্বর যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই এই সংগঠন। আমরা চাই তার আদর্শ ও আজাদির চেতনা সারা দেশে ছড়িয়ে পড়ুক।” তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, হত্যার ১০০ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় এক ধরনের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন— আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান।
আরও উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী, সাংবাদিক ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শহীদ ওসমান হাদির বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ। আলোচনার ফাঁকে পরিবেশিত হয় দেশাত্মবোধক ও ইসলামি সংগীত। পরিশেষে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা