শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৪
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ঝালকাঠিস্থ জবিয়ানদের আহ্বায়ক কমিটি গঠন: ইলিয়াস আহ্বায়ক, বাচ্চু সদস্য সচিব

রাতুল গাজী (নলছিটি-ঝালকাঠী):
ঝালকাঠিতে বসবাসরত ও কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঝালকাঠিস্থ জবিয়ান’ নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক এবং রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
গত ৩০ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭টায় শহরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীর সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. ইমতিয়াজ আহমেদ, মো. জামাল হোসেন, মো. খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো. সালাউদ্দিন, মো. গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো. সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো. জাকিরুল হক সরকার, মো. মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো. রুম্মান হোসেন, মো. তৌহিদ খান, মো. মিজানুর রহমান, মো. সাব্বির এবং মো. মেহেদী হাসান শাওন।

সভায় জানানো হয়, প্রয়োজনে এই কমিটির পরিধি আরও বৃদ্ধি করা হবে এবং আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে জবিয়ানদের মধ্যে এক প্রাণের মেলা তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য হলো ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্মনিয়োগ করা। আমরা নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার এবং সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করব।”
অনুষ্ঠানের শুরুতে আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজক কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা