শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

রাজবাড়ীতে চলন্ত মাইক্রোবাসে নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, পাংশা::
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে (৩২) মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ রাশেদুজ্জামান রাশেদ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী ওই নারী জানান, সোমবার বিকেলে ব্যক্তিগত কাজ শেষে কুষ্টিয়ায় নিজ বাড়িতে ফেরার জন্য পাংশার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস তার সামনে এসে থামে এবং তিনজন ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে পাংশার কুলটিয়াসহ বিভিন্ন এলাকায় চলন্ত মাইক্রোবাসে ঘুরিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর এলাকার একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের নামে মামলা করেন। মামলার পর রাত দেড়টার দিকে পাংশা শহরে অভিযান চালিয়ে রাশেদুজ্জামান রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ। রাশেদ পাংশা শহরের একজন কসমেটিকস ব্যবসায়ী এবং কলিমহর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে।

মামলার অন্য দুই আসামি হলেন—পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২) এবং পারনারায়ণপুর গ্রামের তায়জাল মুন্সীর ছেলে বরকত মুন্সী (৩৪)। তারা বর্তমানে পলাতক রয়েছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা