শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ: খুনিদের ফাঁসি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

সৌরভ হাওলাদার, বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম সজিব (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সজিবের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহত সজিবের শোকাতুর পরিবার, সহপাঠী, বন্ধু এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা সজিবের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে চিহ্নিত সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে সজিবের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। সজিবকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হলেও পুলিশ এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আরও অভিযোগ করেন, পুলিশ আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে উল্টো নিহতের পরিবারের ১০ জনের নামে একটি ভিত্তিহীন ও ‘মিথ্যা মামলা’ গ্রহণ করেছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, সজিব হত্যার ঘটনায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা সজিব ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। হামলায় সজিবসহ ৫ জন গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাতের কারণে সজিবের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই মেধাবী শিক্ষার্থী। এ ঘটনায় সজিবের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা