বি.এম নাহিদুল ইসলাম, বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীর-এর সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের চিকিৎসা সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক, উপ-পরিচালক এবং সেবা তত্ত্বাবধায়ক (Nursing Superintendent)। এছাড়া বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বরিশাল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। পরিচালক মহোদয় হাসপাতালের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।