শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৫
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

যে কোন দুর্যোগে বিএনপি আইসোলেশনে থাকে: ওবায়দুল কাদের

বিজলী ডেক্স:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোন দুর্যোগে নিরাপদ দুরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। দুর্যোগে তাদের রাজনীতি আইসোলেশনে থাকে।

আজ বুধবার বিকেলে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃস্টির অপকৌশলই বিএনপির মনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার দক্ষতা ও সাহসিকতা এবং অভিজ্ঞদের সাথে আলোচনা করেই জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেস্টা করছেন।

তিনি বলেন, অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাবার কোন কারন নেই, সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো।

ওবায়দুল কাদের সকলকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, কঠোরভাবে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে এবং মনে সাহস রাখতে হবে।
দুর্যোগের এ অমানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা, যিনি আলো হাতে আঁধারের কান্ডারী।

সড়ক পরবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলন ও সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপির নেতারা সবসময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্য্যের মাধ্যমে প্রয়োগ করে ফায়দা হাসিলের অপচেষ্টা করে।

মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল সমন্বয়হীনতা কথা বলে কি বোঝাতে চেয়েছেন- তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা