বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

বরিশালের মুলাদীতে বাংলাদেশ সেনাবাহিনী স্বাস্থ্যসেবায় মেডিক্যাল ক্যাম্পেইন-২ 

মুলাদী প্রতিনিধিঃ

বরিশালের মুলাদী উপজেলায় মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩০ মে শনিবার সকাল ১০টায় সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্পেইন-২ অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী কার্যক্রম হিসেবে দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতেই বরিশালে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন-এর সৌজন্যে, বরিশাল সিএমএইচ-এর পরিচালনায় ৬ পদাতিক ব্রিগেড (৬২ই বেংগল)-এর ব্যাবস্থাপনায় গাইনি ও মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ১৫৪জন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলেই চিকিৎসা ব্যবস্থা দেয়া হচ্ছে। মেজর মোঃ রাশেদুল কবীর বলেন, এ করোনা দূর্যোগের সময় মানুষ ঘর থেকে বের হতে পারছে না ও ভালোভাবে চিকিৎসা সেবা নিতে পারছে না। মানুষদের চিকিৎসার আওতায় আনার জন্য এ উদ্যোগ নেয়া। আমরা অসহায় ও অসুস্থ মানুষের সেবা দেয়ার জন্য প্রস্তুত। আপনার আমাদেরকে আবারও ডাকলে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাবো। বরিশাল বিভাগে ২৮টি টিম প্রতিদিন এভাবে কাজ করে যাচ্ছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধিনায়ক লেঃ কর্ণের ফয়সল আবেদি হাসান। সরেজমিনে উপস্থিত থেকে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের স্বাস্ব্য সেবার কাজ করে যাচ্ছেন মেজর মোঃ রাশেদুল কবীর, মেজর কামরুন্নেসা ও ক্যাপ্টেন মোঃ হোসেন মাহাবুবসহ ৬২ইষ্ট বেংগলের সদস্যবৃন্দ। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় আর্তনাদ ব্লাড ফাউন্ডেশনের সদস্যগণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের মাধ্যমে একটু সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা