সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

বরিশালে লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর লাশ

বিজলী ডেক্সঃ

ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহি বেসনরকারীনৌযান ‘এমভি পারাবত-১১’ এর প্রথমশ্রেণীল কক্ষ থেকে অজ্ঞাত এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ত্রিশোর্ধ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সোমবার ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছার পর অন্যান্য যাত্রীরা লঞ্চ থেকে নেমে গেলে লঞ্চের কর্মচারীরা অজ্ঞাত ঐ নারীর লাশ কেবিনের মধ্যে দেখতে পান।
নৌ পুলিশের বরিশাল থানার ওসি আবদুল্লাহ মামুন জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত- ১১ লঞ্চটি সোমবার সকালে বরিশাল বন্দরে পৌঁছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো চেক শুরু করেন। ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিনে দরজা খোলা দেখতে পেয়ে কর্মচারীরা ভেতরে গিয়ে বিছানার ওপর এক নারীকে মৃত অবস্থায় দেখতে পান। তার পড়নে ছিল স্যালোয়ার কামিজ।
ওসি মামুন আরও জানান, সুরাতহাল রিপোর্টে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দরজা খোলা থাকায় ধারনা করা হচ্ছে তার সঙ্গে আরও কেউ ছিল যিনি লঞ্চ বন্দরে পৌঁছার পর পালিয়ে গেছেন। তাছাড়া কেবিনটির বুকিং দেওয়া ছিল একজন পুরুষের নামে। সেখানে উল্লেখ করা মোবাইল নম্বরে কল দেওয়া হলে কুমিল্লায় অবস্থানরত এক ব্যক্তি ফোনটি রিসিভ করেন। এ থেকে ধারনা করা হচ্ছে ভূয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি বুকিং করা হয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা