রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

করোনায় ভাল নেই বরিশালের পত্রিকা মালিকেরা

বিশেষ প্রতিবেদক, বিজলী বার্তা::

করোনা পরিস্থিতিতে চরম দুরাবস্থায় পড়েছেন বরিশালের প্রিন্ট মিডিয়ার মালিক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারি ও হকাররা। একদিকে কমেছে বিক্রি, অন্যদিকে বন্ধ বিজ্ঞাপন। এতে বন্ধ হতে বসেছে নিয়মিত প্রকাশ হওয়া অনেক স্থানীয় দৈনিক পত্রিকা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগ ছাড়া এ থেকে উত্তরণ সম্ভব নয়। বিপরিতে বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজপোর্টালগুলো এমন পরিস্থিতিতে ২৪ ঘণ্টা সংবাদ প্রকাশ করে তাদের অবস্থান ধরে রাখাসহ পাঠকমহলে বিশেষ স্থান করে নিয়েছে। বিশেষ করে ‘বরিশালটাইমস’ ও ‘বরিশালক্রাইম নিউজ’সহ পত্রিকাগুলো করোনা মহামারিতে সংবাদ প্রকাশে ব্যাপক ভুমিকা রাখে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়- বরিশালে স্থানীয় পত্রিকার সংখ্যা ৪৯টি। সাংবাদিক ও হকারসহ এ পেশায় সংশ্লিষ্টদের সংখ্যা হাজারেরও বেশি। কিন্তু করোনার প্রভাবে ৪৯টি পত্রিকার মধ্যে নিয়মিত প্রকাশ হচ্ছে ৮ থেকে ১০টি। বাকী পত্রিকাগুলো বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় চরম দুরাবস্থায় এ পেশা সংশ্লিষ্টরা।

পত্রিকা মালিকরা বলছে, সরকার দৃষ্টি না দিলে পত্রিকা টিকিয়ে রাখা সম্ভব নয়। সাংবাদিকদের অনুকুলে কিছু নীতিগত সিদ্ধান্ত নেয়ার বিষয়ে একমত প্রেসক্লাব ও জেলা প্রশাসন। করোনা মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে বিভিন্ন খাতের মতো সরকারের দিকে তাকিয়ে গণমাধ্যমকর্মীরাও।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা