শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫১
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

সীমান্ত সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেক্সঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থলসীমানা চুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে করে যান। আইনও তিনি পাস করে যান। কিন্তু ভারত তখনো করেনি। পঁচাত্তরের পর জিয়াউর রহমান, এরশাদ বা খালেদা জিয়া যারাই ক্ষমতায় এসেছে তারা কখনোই আমাদের এই সীমান্তচুক্তি বাস্তবায়ন অথবা সীমান্ত নির্দিষ্ট করতে কখনো উদ্যাগ গ্রহণ করেনি।

আজ রোববার (৮ নভেম্বর) বিজিবি এয়ার উইংয়ের জন্য ক্রয়কৃত দুটি এমআই-৭১ই হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এয়ার উইং উদ্বোধনকালে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং ভারতের পার্লামেন্টে সকল দল মিলে তা পাস করে দিয়েছে। এখন আমাদের সীমান্ত সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। আমাদের সীমান্তগুলো সুরক্ষার জন্য এখন আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

এ সময় ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অরক্ষিত সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা