শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম :
মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)র সঙ্গে বিএনপির বৈঠক কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না: আপিলও খারিজ পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

ফেরি চলাচল স্বাভাবিক হলো পদ্মার দুই নৌরুটে

বিজলী ডেক্স:

পদ্মার দুই নৌরুট বাংলাবাজার-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৩ ঘণ্টা ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে পৃথক সময়ে এই দুই নৌরুটে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

এর আগে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ৩ ঘণ্টা পর সকাল ৯টায় কুয়াশা কমে গেলে পুনরায় চালু হয় ফেরি।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় পুনরায় চলতে শুরু করে ফেরি।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, কুয়াশার কারণে সকালে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯টার দিকে ফেরি পুনরায় চলতে শুরু করে। এসময় কুয়াশায় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, হঠাৎ করে সকাল ৯টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করলে ফেরির দিকনির্দেশক বাতি অস্পষ্ট হয়ে আসে। এসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল। দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা