বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৯
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

আট কোটি ছাড়াল করোনায় আক্রান্তের সংখ্যা এবার…

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট কোটি দুই লাখ সাত হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন মোট ১৭ লাখ ৫৭ হাজার ৬৪০ জন। তবে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারাবিশ্বে পাঁচ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৫২১ জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ১০ হাজার ৪৬৬। এর মধ্যে মারা গেছে তিন লাখ ৩৮ হাজার ২৬৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ১২ লাখ ৫৭ হাজার ৭১১ জন।

করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ৬৯ হাজার ৮১৮। এর মধ্যে মারা গেছে এক লাখ ৪৭ হাজার ৩৭৯ জন। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ৩৯ হাজার ৩৮২ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০। এর মধ্যে মারা গেছে এক লাখ ৯০ হাজার ৫১৫ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৬৪ লাখ ৫৯ হাজার ৩৩৫ জন।

সূত্র: ওয়াল্ডোমিটার

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা