বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

মুলাদীর সফিপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান হিমু মুন্সী

মুলাদী প্রতিনিধিঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিজয় দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২ টায় সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের ৫নং ওয়ার্ডের স্কুলের হাটে সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপসি মোঃ বাবুল শরিফ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবলীগ নেতা মনিরুল হাচান খান টিপু, সফিপুর ইউনিয়নের পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই ইব্রাহিম, সফিপুর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগ সভাপতি দলিল উদ্দিন দুলাল সিকদার, বীরমুক্তিযোদ্ধা ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কাসেম নলী, সভাপতি, বাংলাদেশ তাঁতীলীগ, আশুলিয়া উপজেলা হাবিবুর রহমান মৃধা, মুলাদী পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হাওলাদার, সুমন হাওলাদার, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সাধারন সম্পাদক রায়হান খান, সফিপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, সফিপুর ইউনিয়নের সাবেক যুবলীগ আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য বেল্লাল চাকলাদার, মামুন তালুকদার, সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফ মুন্সী সহ সফিপুর ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভায় সকল বক্তরাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় চেয়ারম্যান পদে আবু মুসা হিমু মুন্সীকে নির্বাচিত করার অঙ্গীকার করেন এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বর্প্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রা শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে সফিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে নৌকা ঘাটি হিসাবে পরিনতি করবে বলে জানান সফিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা