বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৩
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জনের

  অনলাইন ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) দেশে আরও ৪৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন; যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শুক্রবার সারাদেশে পাঠানো হয় করোনার টিকা।

এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ২৬ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ১৬ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ১৬ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৮৮১ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা