শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

আওয়ামী লীগকে কাতুকুতু দিয়ে লাভ হবে না: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক::

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি তৃণমূল পর্যায়ের দল, সুতরাং কাতুকুতু দিয়ে কোনো লাভ হবে না। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘অল দ্যা প্রাইম মিনিস্টার মেন’ প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই চক্রের নেতৃত্বে অনেকেই রয়েছেন, যাদের মধ্যে দেশের একজন স্বনামধন্য আইনজীবীর ইহুদি মেয়ে জামাইও রয়েছেন। যারা দেশে ঘৃণিত, বর্জিত, ধিক্কৃত তারা এখন নিজেদের অর্থ দিয়ে মানুষ ভাড়া করে আন্তর্জাতিক গণমাধ্যমে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিক কিছু রিপোর্ট এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা তারই প্রমাণ।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে কপি পেস্ট রিপোর্ট করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের পছন্দ নয়। যারা সহযোগিতা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই খেলা খেলে লাভ নেই। একটি শক্তিশালী দেশের শক্তিশালী নেতৃত্ব, বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল। এ ষড়যন্ত্রও ভেস্তে যাবে।

দেশের উন্নয়ন-অগ্রগতি সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এখন সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত। বাংলাদেশের উন্নয়ন নিয়ে আজ ভারতের গণমাধ্যমে আলোচনা হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা