শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩০
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

উল্টো সুরে শ্রীলেখা, কৃষক আন্দোলনে রিহানাকে সমর্থন

অনলাইন ডেস্ক::

দেশের বেশির ভাগ তারকা যখন কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক তারকাদের মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন, এমন সময় উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মার্কিন পপ তারকা রিহানার পোস্ট শেয়ার করে কৃষক আন্দোলনকে সমর্থন করলেন তিনি। পাশাপাশি দিল্লির বিক্ষোভের আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জাগ উঠো ইনসান’। ‘আই স্ট্যান্ড উইথ ফার্মার্স’, ‘স্ট্যান্ড উইথ ফার্মাস চ্যালেঞ্জ’ এবং ‘মাই রিলিজিয়ন লাভ’ এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন টলিউড তারকা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) একটি খবর শেয়ার করে মার্কিন পপতারকা রিহানা লিখেছিলেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ কৃষক বিক্ষোভের সমর্থনে পোস্ট করেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফাও। এর বিরুদ্ধেই টুইটারে ক্ষোভ প্রকাশ করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত। ঐক্যবদ্ধ ভারতের কথা বলে কৃষক বিক্ষোভ নিয়ে বিদেশি তারকাদের মন্তব্যের বিরোধিতা করেছেন লতা মঙ্গেশকর, শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, সুনীল শেট্টি, করণ জোহররাও।

এদিকে বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’য় সুন্দরবন বেড়ানোর ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। ‘বিটার হাফ’ এর শুটিং বেশ কিছুদিন আগেই সুন্দরবনের ঝড়খালি গ্রামের ত্রিদিবনগরে গিয়েছিলেন শ্রীলেখা। ‘বিটার হাফ’ শুটিংয়ের ব্যস্ততার কারণে একটু ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায়। তবে দু’দিনের সেই সফর বেশ উপভোগ করেছিলেন অভিনেত্রী। আবার ফিরে যাওয়ার আশ্বাসও দেন।

সূত্র: সংবাদ প্রতিদিন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা