শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
শিরোনাম :
পটুয়াখালীর কালিশুরীতে ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় ষাঁড় বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: নলছিটিতে গৃহবধূর সংবাদ সম্মেলন নলছিটিতে জমি নিয়ে বিরোধ: নির্মাণকাজে বাধা ও হুমকির অভিযোগ নলছিটিতে স্কুল ফিডিং কর্মসূচিতে পঁচা কলা বিতরণ: সরবরাহকারীকে ঘিরে অভিভাবকদের তীব্র ক্ষোভ শেবাচিম হাসপাতালের সেবার মানোন্নয়নে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরিনের মতবিনিময় সভা বিদ্যুৎ থাকলেও বন্ধ ফ্যান, নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নাভিশ্বাস নলছিটিতে জমি বিরোধের জেরে যুবককে কু*পি*য়ে জখম; থানায় অভিযোগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ রক্তের সম্পর্ক ছাপিয়ে ৪ দশকের মায়া: গৃহকর্মীর মৃত্যুতে ৫শ মানুষকে খাওয়ালেন নলছিটির মাহফুজ খান নলছিটিতে আওয়ামী লীগ আমলে দখল হওয়া জমি ও দোকান উদ্ধারের দাবি সাবেক সেনাসদস্যের পরিবারের

ইউকে ফেরত ৮৪ জনসহ কোয়ারেন্টাইনে ৫৩৮৬ জন

অনলাইন ডেস্ক::

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একদিনে বিদেশফেরত পাঁচ হাজার ৩৮৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো বিদেশফেরত যাত্রীদের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছেন ৮৪ জন, যাদের পাঠানো হয়েছে সরকার নির্ধারিত আবাসিক হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। আর বাকিদের পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মোট ৩৪টি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন কোয়ারেন্টাইনে যাওয়া এসব যাত্রী।

তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত ৮৪ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট এক হাজার ২৯৫ জনকে প্রাতিষ্ঠানিক (আবাসিক হোটেলে) কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নাজিবুল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দোহা থেকে আসা কিউআর-৮৪ ফ্লাইটের পাঁচজনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের ১১ জনকে, দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটের ৪৫ জনকে এবং ইতিহাদ এয়ারের ইওয়াই-২০৪ ফ্লাইটে আসা ১৭ জনকে প্রথমে আশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ ছাড়া বিমানবন্দর থেকে পাঁচ হাজার ৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা