রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম :
বরিশালে তারেক রহমানের সফরের নতুন সূচি ঘোষণা বরিশালের ৬ আসনের পৃথকভাবে নিজেদের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, বাংলাদেশ বদলে দেওয়ার লড়াই; ব্যারিস্টার ফুয়াদ জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে; মার্কিন কূটনীতিক আলী আজগর তালুকদার নেতৃত্বে বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু সিলেটে বিএনপির সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : ফয়জুল করীম জামায়াত আমির দুদিনে উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন ‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও

সাংবা‌দিকে হত্যার হুম‌কির ঘটনায় ব‌রিশালে মানববন্ধন

ডেক্স রিপোর্টঃ

বরিশালের সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিবের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বরগুনার আতঙ্ক নয়ন বন্ড গ্রুপ সম্প্রতি রিফাত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বরিশালেও তেমন আর একটি গ্যাং এর নাম আব্বা গ্রুপ। এ গ্যাং আগেও শহরের মধ্যে ভিন্ন অপকর্ম চালিয়েছে। অবিলম্বে সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংবাদিক ফেরদৌস সোহাগ, অপূর্ব অপু, শাহীন হাফিজসহ বরিশাল হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা