মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা

ডেক্স রিপোর্টঃ  ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা দেয়া হয়েছে। পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার বাড়তি সুবিধা ইতিমধ্যে বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় এ প্ল্যাটফর্ম। অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু তথ্য যোগ না করলে এখন থেকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে না ফেসবুক।

এ ছাড়া নতুন বাধ্যবাধকতার কারণে ফেসবুকে মোবাইল নম্বর দিতেই হচ্ছে ব্যবহারকারীকে।

অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন।

আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে হয়রানির আশংকা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আইএএনএসের এক প্রতিবেদনে আরও বলা হয়, যাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্ট ইউজারদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া না থাকে, তবে ফেসবুক মোবাইল নম্বর ও অন্তত একটি প্রোফাইল পিকচার চাইবে। আর একই মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলার সুযোগও দিচ্ছে না ফেসবুক।

প্রাইভেসি বা ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিনষ্টের আশংকায় ইতিমধ্যে অনেকেই ফেসবুক থেকে তাঁদের প্রকৃত অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। ওই ব্যবহারকারীরা আরেকটি ডামি বা ‘নকল’ অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে লগইন করছেন।

ওই এসব অ্যাকাউন্টে প্রায় সময় ছবি বা মোবাইল নম্বর দেন না ব্যবহারকারীরা। এমনকি ফ্রেন্ড লিস্টে কাউকে গ্রহণ করেন না। বিভিন্ন ফেসবুক পেজ দেখতে এবং ফেসবুকের মাধ্যমে অন্যান্য অ্যাপে লগইন করতে ব্যবহার করা হয়। এসব ডামি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের মোবাইল নম্বর ও প্রোফাইলের ছবি দিতে বাধ্য করবে ফেসবুক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা