মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯
শিরোনাম :
‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি’- জামায়াত আমির ভাসানচরে বাঁশের সাঁকোই যতায়তের ভরসা: বরাদ্ধের টাকা নিয়ে ঠিকাদার উদাও বরিশাল-৩ আসনে অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে; ব্যারিস্টার ফুয়াদ তিন অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে ইসি ছাড়ল ছাত্রদল মেহেন্দিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল বয়াতি বহিস্কার কাজিরহাটের ভাসানচর ইউনিয়নে মরণফাঁদে পরিণত হয়েছে দফাদার বাজার-হেশামদ্দি সড়ক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা’র বি আর টি সিতে কালো থাবা প্রতি মাসে মাসোয়ারা ৩ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার টাকা কাজিরহাট থানা নির্মাণাধীন রাস্তার পাশে মালবাহী অটো উল্টে দুর্ঘটনা; কৃষক ও চালক গুরুতর আহত মরণফাঁদে পরিণত হয়েছে সন্তোষপুর মাদ্রাসার পেছনের রাস্তা: দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মুলাদী উপজেলায় ৮৩৮ টি মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

মুলাদী প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত সারা দেশের ন্যায় মুলাদী উপজেলার ৮৩৮ টি মসজিদের ইমাম ও সভাপতির হাতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা নগদ আর্থিক অনুদান তুলে দেন। আজ ২২ মে শুক্রবার বিকাল ৩ টায় মুলাদী উপজেলা পরিষদ হল রুমে মুলাদী পৌরসভা ও কাজিরচর ইউনিয়নের ১৪১ টি মসজিদের ইমাম ও সভাপতির হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা কৃষি অফিষাল রেজাউল হাসান, মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলার ইনু, মুলাদী উপজেলা ইসলাদী ফাউন্ডেশনের সুপার ভাইজার মিজানুর রহমান, মুলাদী উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুন নুর, সম্পাদক মুফতি রফিকুল ইসলাম ঢালী, মুলাদী পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, প্রেসক্লাব সহ-সভাপতি কে.এম মোশারফ, টিবি চ্যানেল এশিয়া এর প্রতিনিধি আবু হানিফ, সাংবাদিক ভুইয়া কামাল, সাংবাদিক রেজা হাওলাদার, মুলাদী রির্পোস ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক সহ প্রমুখ। নগদ অর্থ বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান বলেন এই অর্থ মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় প্রতিটি মসজিদের ইমাম ও সভাপতির হাতে তুলে দেন, আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন মুলাদী উপজেলার ৮৩৮ টি মসজিদে এ অনুদান প্রদান করা হয়েছে। যদি কোন মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক অনুদান থেকে বাদ পরে যান তাহালে স্ব-স্ব ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কর্তৃক প্রত্যায়ন পত্র সহ আসার অনুরোধ রইল।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা