সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫২
শিরোনাম :
নল‌ছি‌টি‌তে ভুয়া ডাক্তার দি‌য়ে সুন্ন‌তে খৎনা করা‌তে গি‌য়ে শিশু কাওছার আই‌সিইউতে তৃণমূল থেকে রাজপথ: নলছিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর রাজনৈতিক উত্থান মেহেন্দিগঞ্জে কাজিরহাট থানা ২নং লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালিত মরণফাঁদে পরিণত হয়েছে মেহেন্দিগঞ্জের নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজ ‘নদী শাসন নয়, প্রয়োজন সংস্কার’—মেহেন্দীগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনী প্রতিশ্রুতি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত জনালেন কমিশন ২০ বছর পর বরিশালে তারেক রহমান: বেলস পার্কে নেতাকর্মীদের ঢল, সাজ সাজ রব ভোলায় দৌলতখান বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯ বাবুগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বাণী’র সম্পাদক মামুন-অর-রশিদ-এর শুভ জন্মদিন আজ

নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত

রাতুল গাজী (নলছিটি প্রতিনিধি)::

বিশ্ব তামাক দিবস উপলক্ষে ০৫জুন বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় ঝালকাঠির নলছিটি উপজেলার কুসংঙ্গল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংস্থা সমূহকে সম্পৃক্তকরণ জরুরী’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তামাকবিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্দ্যোগে এবং দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসংঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আইউব আলী হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসংঙ্গল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম । এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষক মোঃ আব্দুর রশিদ হাওলাদার, কুসংঙ্গল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হাসান মৃধা সহ ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতিত্ব ও প্রতিবেদন পাঠ করেন দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি(দুমাউস) এর নির্বাহী পরিচালক অশোক কুমার বড়াল।

সভা সঞ্চালনা করেন দুমাউস’র কো-অর্ডিনেটর আবুল হাসান ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা